গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home National দাদাসাহেব ফালকে মোহনলালকে 

    দাদাসাহেব ফালকে মোহনলালকে 

    0
    98
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ৫৩ তম দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হতে চলেছেন মালায়ালি অভিনেতা মোহনলাল। তথ্য ও সম্প্রচার মন্ত্রক তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এক ট্যুইটে জানিয়েছে, দাদাসাহেব ফালকে পুরস্কার নির্বাচন কমিটির সুপারিশের ভিত্তিতে ভারত সরকার আনন্দের সঙ্গে ঘোষণা করছে যে, শ্রী আর মোহনলালকে মর্যাদাপূর্ণ দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড ২০২৩ প্রদান করা হবে।
    আগামী ২৩ সেপ্টেম্বর, ৭১ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে অনুষ্ঠানে অভিনেতার হাতে এই সম্মান তুলে দেবেন রাষ্ট্রপতি। ১৯৭৮ সালে মালায়ালাম চলচ্চিত্র থিরানোত্তম দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ মোহনলালের, যার মুক্তি সেন্সরশিপ সমস্যার কারণে বিলম্বিত হয়েছিল। ইরুভার, কিরিডাম, ভরতম, বনপ্রস্তম এবং কানমাদম সহ বেশ কয়েকটি প্রশংসিত এবং উল্লেখযোগ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন মোহনলাল। তিনি পাঁচটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন। এই প্রসিদ্ধ মালায়ালি অভিনেতা তার চার দশকের কেরিয়ারে ৪০০ টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন, প্রধানত মালয়ালম চলচ্চিত্রে কাজ করলেও তামিল, হিন্দি, তেলেগু এবং কন্নড় ভাষার ছবিতেও অভিনয় করেছেন সুপারস্টার।
    ভারত সরকার তাঁকে ২০০১ সালে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রী এবং ২০১৯ সালে তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণ দিয়ে সম্মানিত করেছে। এদিকে, মোহনলালকে দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড-র জন্য শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।