গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home South 24 Pgs আক্রান্ত অঞ্চল সভাপতি, হাসপাতালে বিধায়ক 

    আক্রান্ত অঞ্চল সভাপতি, হাসপাতালে বিধায়ক 

    0
    179
    ছবি সৌজন্যে : নিজস্ব
    পাথরপ্রতিমায় খুনের উদ্দেশ্যে তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতিকে কুপিয়েছে দুষ্কৃতীরা। এই ঘটনার পরই তাঁকে দেখতে গিয়েছেন এলাকার বিধায়ক সমীর কুমার জানা।
    পাশাপাশি দ্রুত এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশকে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন বিধায়ক। জানা গিয়েছে, শুক্রবার রাতে গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় তাঁর বাড়িতে ঢুকে এলোপাথাড়ি কোপাতে থাকে দুষ্কৃতীরা। চিৎকারে বাড়ির লোকজনের ঘুম ভেঙে গেলে সেখান থেকে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। পরিবারের লোকজন এসে দেখেন বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে অবিরামপুর কাইত। তৎক্ষণাৎ তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে স্থানান্তরিত করা হয়েছে একটি বেসরকারি হাসপাতালে।
    তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা এখনও জানা যায়নি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে ঢোলাহাট থানার পুলিশ।