সগর্বে স্বদেশি জিনিস কিনুন: প্রধানমন্ত্রী

0
86
ছবি সৌজন্যে : এক্স
ভারতের হৃতগৌরব ফেরাতে বিদেশি দ্রব্য বর্জন করে দেশবাসীকে ফের একবার স্বদেশি দ্রব্য কেনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী জানিয়েছেন, অজান্তেই সকলের জীবনের সঙ্গে জুড়ে গিয়েছে বিদেশি দ্রব্য।
এই ফাঁদ থেকে মুক্ত হতে হবে। মেড ইন ইন্ডিয়াকে আপন করে নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, আত্মনির্ভর ভারতের লক্ষ্যে এখন থেকে সবাই গর্বের সঙ্গে বলুক, স্বদেশি জিনিস কিনব এবং বিক্রি করবে। দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছেন, প্রতিটি বাড়িকে স্বদেশি পণ্যের প্রতীক বানাতে হবে, প্রতিটি দোকানকে স্বদেশি পণ্যে সাজাতে হবে।
গর্বের সঙ্গে স্বদেশি পণ্যের কেনাবেচা করার আহ্বান জানিয়েছেন তিনি। প্রতিটি রাজ্যে স্বদেশি পণ্যের উৎপাদনের গতি আরও বৃদ্ধি করার জন্যও রাজ্য সরকারগুলিকে পরামর্শ দিয়েছেন তিনি। বিনিয়োগের জন্য পরিবেশ তৈরি করারও পরামর্শ দিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, কেন্দ্র এবং রাজ্য একসঙ্গে এগোলে, তবেই আত্মনির্ভর ভারতের স্বপ্ন পূরণ হবে।