গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Kolkata দুর্গা অঙ্গন মন্দিরের ট্রাস্ট তৈরি : মুখ্যমন্ত্রী 

    দুর্গা অঙ্গন মন্দিরের ট্রাস্ট তৈরি : মুখ্যমন্ত্রী 

    0
    126
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    দুর্গা অঙ্গন তৈরির জন্য জমি এবং অর্থ সংস্থান আগেই হয়ে গিয়েছিল। এ বার মন্দিরের জন্য ট্রাস্ট তৈরি হয়ে গিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
    রবিবার সেলিমপুর পল্লীর শারদোৎসবের উদ্বোধন করে নিজের বক্তৃতায় সে কথাই উল্লেখ করে তিনি বলেছেন, তিনি একটা দুর্গা অঙ্গন বানাবেন, জগন্নাথ ধামের মতো। জায়গাও ফাইনাল হয়ে গিয়েছে। ট্রাস্টও তৈরি হয়ে গিয়েছে, তৈরি করতে যেটুকু সময় লাগবে। নিউটাউনের ইকো পার্কের অদূরে তৈরি হবে দুর্গা অঙ্গন। রামকৃষ্ণ মিশনের জমির ঠিক পাশের জমিতেই মাথা তুলে দাঁড়াবে এই মন্দির। ২২ অগাস্ট দরপত্র আহ্বান করে হিডকো। তাতে মন্দির নির্মাণের আনুমানিক খরচ ধার্য করা হয়েছে ২৬১ কোটি ৯৮ লক্ষ ৩০ হাজার ৩০৪ টাকা। ১১ সেপ্টেম্বর ছিল দরপত্র জমা দেওয়ার শেষ দিন।
    তার পর কাজও শুরু হয়ে গিয়েছে। গত প্রায় এক সপ্তাহ ধরে মাটি ফেলে ১২.৬ একর জমিকে উঁচু করার কাজ শুরু হয়েছে। আগামী দু’বছরের মধ্যে দুর্গা অঙ্গন নির্মাণের কাজ শেষ করতে হবে।