এআই অ্যাভাটারসহ সুবিধা জুমে

0
65
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম জুম এবার মিটিং অভিজ্ঞতায় আনছে বড় পরিবর্তন। ইউজাররা শিগগিরই নিজেদের একটি ফটোরিয়ালিস্টিক এআই অ্যাভাটার তৈরি করতে পারবেন যা মিটিংয়ে তাদের হয়ে হাজিরা দেবে যদি কেউ ঠিক ক্যামেরা-রেডি না থাকেন।ডিসেম্বরের শুরুতে জুমের ওয়ার্কপ্লেস ইউজাররা এ সুবিধা পাবেন।এর জন্য একটি ছবি অ্যাপে আপলোড করতে হবে বা সরাসরি তুলতে হবে।

তারপর জুম ইউজারের ডিজিটাল ক্লোন তৈরি করবে। ক্লোনটির জন্য চাইলে ইউজার বিভিন্ন পোশাক বাছাই করতে পারবেন।মজার বিষয় হলো, এই অ্যাভাটার শুধু স্থির থাকবে না বরং ইউজারের বাস্তব নড়াচড়া ও কথার সঙ্গে মিল রেখে মিটিংয়ে চলাফেরা করবে।এর আগে জুম ইউজারদের রেকর্ড করা মেসেজ এআই অ্যাভাটারের মাধ্যমে পাঠানোর সুযোগ দিয়েছিল। তবে নতুন এই ফিচার একধাপ এগিয়ে গিয়ে লাইভ মিটিংয়েই এআই ক্লোনকে হাজির হতে দেবে।জুমের সিইও এরিক ইউয়ান আগেই ইঙ্গিত দিয়েছিলেন, ভবিষ্যতে প্রত্যেকের একটি ডিজিটাল টুইন থাকবে যা শুধু মিটিংয়েই বসবে না বরং ইউজারের হয়ে ইমেলের জবাব দেওয়া বা অন্যান্য কাজও করবে। যদিও সেই দিন এখনো পুরোপুরি আসেনি তবে নতুন এআই অ্যাভাটার ফিচারকে অনেকেই এর প্রাথমিক রূপ হিসেবে দেখছেন।এআই অ্যাভাটার ব্যবহার করে কেও যেন অন্য ব্যক্তি হয়ে মিটিংয়ে ঢুকে না পড়েন তার জন্য জুম অ্যাড করছে কিছু সুরক্ষা ব্যবস্থা।

শুধু অ্যাভাটার নয়, জুম এবার নিয়ে আসছে রিয়েল-টাইম ভয়েস ট্রান্সলেশন ফিচারও।এর মাধ্যমে বক্তার কথা এআই সঙ্গে সঙ্গে অনুবাদ করে শ্রোতাদের তাদের নিজের পছন্দের ভাষায় শোনাবে। প্রথম পর্যায়ে এই সার্ভিস পাওয়া যাবে ইংরেজি, জার্মান, চীনা, ফরাসি, স্প্যানিশ, আরবি, জাপানি, পর্তুগিজ ও ইতালীয় ভাষায়।

ai avatar in zoom