সুপ্রিম কোর্টের কোপে মেঘালয়ের বিশ্ববিদ্যালয়

0
63
ছবি সৌজন্যে : এক্স
আবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নিশানায় মেঘালয় বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তাঁর অভিযোগ, অসমের অস্বাভাবিক বন্যার জন্য দায়ী ওই বিশ্ববিদ্যালয়। বনভূমির জমি দখল করে বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়। এ বার সুপ্রিম কোর্টের এক কমিটির রোষের মুখেও পড়ল তারা।
ওই কমিটির প্রতিবেদন অনুসারে, কেন্দ্রের অনুমোদন ছাড়াই ২৫ হেক্টর বনভূমি দখল করে ওই বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। মেঘালয়ের ইউএসটিএম নিয়ে অতীতে বার বার অভিযোগ করেছেন অসমের মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, ওই বিশ্ববিদ্যালয় অবৈধ ভাবে তৈরি হয়েছে। বনভূমি কেটে বিশ্ববিদ্যালয় তৈরি করেছেন কর্তৃপক্ষ। এ বার হিমন্তের অভিযোগকে মান্যতা দিল সুপ্রিম কোর্টের কমিটি। তাদের সুপারিশ, ওই বিশ্ববিদ্যালয়কে ১৫০ কোটি টাকার জরিমানা করা হোক!
শুধু তা-ই নয়, শীর্ষ আদালতের কমিটির পেশ করা রিপোর্টে বলা হয়েছে, ইউএসটিএমের অধিকৃত জমি অবিলম্বে ছেড়ে দিতে হবে। পাশাপাশি, যে পরিমাণ বনভূমি ধ্বংস হয়েছে, তা আবার পুনরায় তৈরি করে দিতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। একই সঙ্গে অবৈধ নির্মাণ ভেঙে ফেলার সুপারিশও করেছে সুপ্রিম কোর্টের কমিটি।