প্যালেস্টাইনকে রাষ্ট্র ঘোষণায় ফুঁসছেন নেতানিয়াহু

0
73
ছবি সৌজন্যে : এক্স
প্যালেস্টাইনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে ব্রিটেন, কানাডা এবং অস্ট্রেলিয়া। এছাড়া ফ্রান্স, বেলজিয়াম-সহ একাধিক দেশ জানিয়ে দিয়েছে তারা প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দেবে।
এই ঘটনায় এবার তেলে-বেগুনে জ্বলে উঠেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। জানিয়েছেন, এই পদক্ষেপের মাধ্যমে সন্ত্রাসবাদীদের পুরস্কার দেওয়া হল। একইসঙ্গে তাঁর হুঁশিয়ারি, প্যালেস্টাইন কখনই রাষ্ট্র হবে না।
বন্ধু দেশগুলি প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর পালটা তোপ দাগেন নেতানিয়াহু। তিনি বলেছেন, প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া অত্যন্ত বিপজ্জনক পদক্ষেপ। ইজরায়েল রাষ্ট্রসংঘে এই পক্ষেপের বিরুদ্ধে অবশ্যই প্রতিক্রিয়া দেবে। মন্ত্রিসভার বৈঠকের পর এই বিষয়ে পরবর্তি সিদ্ধান্ত নেওয়া হবে।