পিওকে নিজে থেকেই ভারতের হবে : রাজনাথ 

0
96
ছবি সৌজন্যে : এক্স
কোনও আগ্রাসী পদক্ষেপ না নিয়েই একদিন পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নিয়ন্ত্রণ ফিরে পাবে ভারত। মরক্কোতে এমনই আত্মবিশ্বাসের কথা শোনা গিয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের গলায়।
মরোক্কোয় অবস্থিত প্রবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলার সময় কেন্দ্রীয়মন্ত্রী বলেছেন, পিওকে নিজে থেকেই ভারতের হয়ে যাবে। পিওকে-তে দাবি উঠতে শুরু করেছে। ৫ বছর আগে জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনার অনুষ্ঠানে তিনি একই কথা বলেছিলেন বলে জানান রাজনাথ সিং।
তিনি বলেছেন, ৫ বছর আগে কাশ্মীর উপত্যকায় ভারতীয় সেনার অনুষ্ঠানে বক্তব্যে তিনি বলেছিলেন,পিওকে-তে আক্রমণ চালানোর বা দখল করার কোনও দরকার নেই। এটা ভারতের। পিওকে নিজে থেকেই বলবে, আমি ভারত। সেই দিন আসবে। প্রসঙ্গত, এই প্রথম কোনও ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী মরক্কো সফরে গেলেন।