গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata বিস্কুট-হিরের জিএসটি নিয়ে প্রশ্ন অভিষেকের

    বিস্কুট-হিরের জিএসটি নিয়ে প্রশ্ন অভিষেকের

    0
    113
    ছবি সৌজন্যে :ফেসবুক
    বিস্কুট আর হিরের ওপর জিএসটি কত। ৮ বছর ধরে কেন জিএসটি লুঠ উৎসব কেন চলেছে প্রশ্ন তুলে কেন্দ্রকে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
    তাঁর কথায় এখন নিরুপায় হয়ে জিএসটি কমাতে বাধ্য হয়েছে। এরপর আরও জিএসটি কমাতে হবে। তৃণমূলের সাধারণ সম্পাদক বলেছেন নরেন্দ্র মোদী এখন জিএসটিতে ছাড় দিয়েছেন। কিন্তু ২০১৭ থেকে কেন জিএসটির নামে লুঠ চলেছে। জিএসটি কমানো যে চাপে পড়ে করা হয়েছে, সেটা একেবারে স্পষ্ট। খোঁচা দিয়ে বলেছেন হিরেতে জিএসটি নেই, অথচ জিরে, খাতা, পেন সবেতেই জিএসটি। তিনি আরও বলেছেন ১০ বছরে দেশকে রসাতলে ঠেলে দিয়েছে। জিএসটি আদায়ের পর বিরোধী রাজ্যগুলোকে টাকা আটকে রাখা বিজেপির পুরনো অভ্যাস।
    তাই এদের নাটক নিয়ে নতুন করে আর কিছু বলার নেই। মানুষই এর জবাব দেবে।