গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home National দেব দীপাবলিতে ১০ লক্ষ প্রদীপ বারাণসীর ঘাটে 

    দেব দীপাবলিতে ১০ লক্ষ প্রদীপ বারাণসীর ঘাটে 

    0
    59
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    দেব দীপাবলিতে বারাণসীর ঘাট সেজে উঠবে ১০ লক্ষ প্রদীপে। যার প্রস্তুতি জোরকদমে শুরু করে দিয়েছে উত্তরপ্রদেশ সরকার।
    আগামী ৫ নভেম্বর এই উৎসব উপলক্ষে বারাণসীর ঘাটগুলিকে আলোকিত করবে ১০ লক্ষ প্রদীপ। এই ১০ লক্ষ প্রদীপের ১ লক্ষ প্রদীপ তৈরি হবে পরিবেশবান্ধব গোবর দিয়ে। প্রশাসনের অনুমান এই বিশেষ অনুষ্ঠান উপলক্ষে উত্তরপ্রদেশে ভিড় জমাতে চলেছেন দেশি-বিদেশি লক্ষ লক্ষ ভক্ত। সে কথা মাথায় রেখেই বিশেষ উদ্যোগ উত্তরপ্রদেশ সরকারের।
    ৫ নভেম্বর দেব দীপাবলি। তার আগে ১ থেকে ৪ নভেম্বর পর্যন্ত রাজঘাটে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যেখানে থাকবেন স্থানীয় শিল্পীরা। চেত সিং ঘাটে আয়োজিত হবে কাশীর পৌরাণিক কাহিনী অবলম্বনে বিশেষ লেজার শো। গঙ্গার পাড়ে দূষণমুক্ত আতশবাজি প্রদর্শিত হবে। যেখানে থাকবে পরিবেশ সুরক্ষার বার্তা।