গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Entertainment প্যালেস্টাইনের পক্ষে প্রকাশ রাজ

    প্যালেস্টাইনের পক্ষে প্রকাশ রাজ

    0
    107
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    প্যালেস্টাইনের পক্ষে দাঁড়িয়ে বলিষ্ঠ কণ্ঠে কথা বলেছেন অভিনেতা প্রকাশ রাজ। তিনি প্যালেস্টাইনের মর্মান্তিক এই যুদ্ধাবস্থার জন্য ইসরায়েল, আমেরিকা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দায়ী করেছেন।

    সম্প্রতি চেন্নাইয়ে প্যালেস্টাইনিদের সমর্থনে অনুষ্ঠিত হয়েছে বিশাল বিক্ষোভ সমাবেশ। বিভিন্ন দ্রাবিড়পন্থী রাজনৈতিক নেতা, চলচ্চিত্র তারকা ও ইসলামপন্থী সংগঠনের নেতা এই কর্মসূচির আয়োজনে অংশগ্রহণ করেন।সমাবেশে প্যালেস্টাইনে ইসরায়েলের সামরিক অভিযানের তীব্র সমালোচনা করা হয়।অভিনেতা প্রকাশ রাজ ছাড়াও এতে যোগ দেন অভিনেতা সত্যরাজ এবং পরিচালক ভেত্রিমারনসহ আরো অনেক নেতা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।প্রতিবাদ সমাবেশে প্রকাশ রাজ বলেছেন, যদি অন্যায়ের বিরুদ্ধে কথা বলাকে রাজনীতি বলা হয় তবে হ্যাঁ, এটি রাজনীতি এবং তাঁরা কথা বলবেনই। যুদ্ধ শেষ হবে, নেতারা হাত মেলাবেন এবং চলে যাবেন কিন্তু কোনো এক জায়গায় একজন মা তার ছেলের জন্য, একজন স্ত্রী তার স্বামীর জন্য এবং শিশুরা তাদের বাবার জন্য অপেক্ষা করবে। এটাই হলো সত্য। একইসঙ্গে প্রকাশ রাজ ইসরাইল,আমেরিকা এবং নরেন্দ্র মোদির সমালোচনা করে বলেছেন, প্যালেস্টাইনে বর্তমানে যে অবিচার চলছে, তার জন্য শুধু ইসরায়েল নয়, আমেরিকাও দায়ী। আর নরেন্দ্র মোদির নীরবতাও সমানভাবে দায়ী।

    অভিনেতা সত্যরাজ গাজায় হত্যাকাণ্ডকে অমানবিক ও মানবতাবিরোধী অপরাধ বলে নিন্দা জানান।পরিচালক ভেত্রিমারন প্যালেস্টাইনের আগ্রাসনকে পরিকল্পিত গণহত্যা বলে বর্ণনা করেন। তিনি বলেছেন, গাজায় শুধু আবাসিক এলাকা নয়, স্কুল এবং হাসপাতালেও বোমা ফেলা হচ্ছে। এমনকি জলপাই গাছগুলোও ধ্বংস করা হচ্ছে, যা মানুষের জীবন-জীবিকার একটি উৎস।