গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home National অনুপ্রবেশকারীদের দিন শেষ, পোস্ট হিমন্ত-র 

    অনুপ্রবেশকারীদের দিন শেষ, পোস্ট হিমন্ত-র 

    0
    64
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    বিদায় অনুপ্রবেশকারীরা, তোমাদের দিন শেষ। এক্স পোস্টে এমনই লিখেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
    হিমন্ত লিখেছেন, শ্রীভূমি সীমান্ত থেকে ৩৭ জন অবাঞ্ছিত অতিথিকে ফেরত পাঠানো হয়েছে তাঁদের নিজস্ব দেশে, বাংলাদেশে। আগেভাগেই জানিয়ে রাখা হচ্ছে—অসমে যাঁরা অবাঞ্ছিত, তাঁদের প্রত্যেককে একইভাবে বিদায় জানানো হবে।
    ১০ সেপ্টেম্বর অসম মন্ত্রিসভা সিদ্ধান্ত নেয়, বিদেশি সন্দেহে কাউকে চিহ্নিত করা হলে মাত্র দশ দিনের মধ্যে নাগরিকত্ব প্রমাণ করতে হবে। এতদিন পর্যন্ত ফরেনার্স ট্রাইব্যুনাল সেই কাজ করলেও, এখন দায়িত্ব পড়েছে সরাসরি জেলা কমিশনারদের কাঁধে। তাঁরা সন্তুষ্ট না হলে ব্যক্তিকে অনুপ্রবেশকারী ঘোষণা করে বন্দি শিবিরে পাঠানো হবে, সেখান থেকে করা হবে পুশব্যাক।