উত্তর-দক্ষিণ জল যন্ত্রণা রাতেও, আঁধার সল্টলেকে

0
130
ছবি সৌজন্যে : নিজস্ব

সকাল থেকে রাত। কলকাতার জল যন্ত্রণার ছবির বিশেষ বদল হয়নি। কলকাতার উত্তর থেকে দক্ষিণ কোথাও হাঁটু, কোথাও কোমর সমান জল রাতেও। ফলে রাতে বাড়ি ফিরতে আরও নাজেহাল হতে হয়েছে অফিস ফেরত যাত্রীদের। হাতে গোনা বাস চললেও তাতে ওঠা দায়।

ঘণ্টার পর ঘণ্টা রাস্তাতেই দাঁড়িয়ে থেকেছেন মানুষজন। ট্রেন ধরতে ছোটা হাতি, ম্যাটাডোর যে যা পেরেছেন চড়ে বসেছেন। ঠিক সকালের মতই। মেট্রোতেও ভিড় উপচে পড়েছে। জল জমার কারণে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলেছে। তবে বিকেলের পর থেকে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়েছে ঠিকই তাতে তিল ধারণের জায়গা নেই। এদিকে দুর্ঘটনা এড়াতে সন্ধে ৬টা থেকে সল্টলেকের সব রাস্তার স্ট্রিট লাইট নিভিয়ে দেওয়া হয়েছে। বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত বলেছেন মানুষের নিরাপত্তার জন্যই যতক্ষণ না পর্যন্ত জল নামছে ততক্ষণ স্ট্রিটলাইন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে লেকটাউন, পাতিপুকুর, বাঙুর, কৈখালি থেকে নিউটাউন, সেক্টর ফাইভ, উল্টোডাঙা জলযন্ত্রণা ছবি রাতেও। কার্যত একই ছবি দক্ষিণ কলকাতার বালিগঞ্জ, যাদবপুর, বেহালায়।