গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International টাইফুন রাগাসা, মৃত ১৪, বিধ্বস্ত তাইওয়ান-ফিলিপিন্স

    টাইফুন রাগাসা, মৃত ১৪, বিধ্বস্ত তাইওয়ান-ফিলিপিন্স

    0
    94
    ছবি সৌজন্যে : এক্স
    তাইওয়ান ও ফিলিপিন্সকে বিধ্বস্ত করে সুপার টাইফুন রাগাসা ধেয়ে চলেছে চিনের দিকে। এই ঝড়ে এখনও পর্যন্ত তাইওয়ানের পূর্ব প্রদেশ হুয়ালিয়েনের জনপ্রিয় পর্যটন কেন্দ্রে ১৪ জনের মৃত্যু হয়েছে।
    অন্যদিকে, পাহাড়ি একটি হৃদের জল টেনে বাইরে আছড়ে ফেলে দিয়েছে সুপার টাইফুন রাগাসা। তাতে এ পর্যন্ত ১২৪ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধার ও ত্রাণকার্যে সেনা নামানো হয়েছে। রাগাসার প্রকোপে এর আগেই ফিলিপিন্সের সৈকত এলাকায় বহু গাছ ভেঙে পড়েছে। বাড়ির ছাদ উড়ে গিয়েছে। উত্তর ফিলিপিন্সে দু’জনের মৃত্যু হয়েছে। হাজার হাজার মানুষ স্কুল এবং উদ্ধার শিবিরে মাথা গুঁজেছেন। বুধবার সকাল থেকে হংকং এবং দক্ষিণ চিনের সর্বত্র হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সকাল থেকেই ভারী বৃষ্টি ও জোরাল হাওয়া বইছে।
    চিন প্রশাসন ১০টি শহরে স্কুল ও যাবতীয় অফিসকাছারিতে ছুটি ঘোষণা করেছে, যতক্ষণ না বিপর্যয় পুরোপুরি কেটে যায়। একমাত্র হংকংয়ের শেয়ার মার্কেট খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।