
ভালোবাসা আর সঙ্গীর খোঁজে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন নতুন সহায়ক হিসেবে হাজির হল ফেসবুক ডেটিংয়ে। একসঙ্গে দুটি নতুন এআই ফিচার অ্যাড করেছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ফেসবুক।প্রথমটি হচ্ছে, ডেটিং অ্যাসিস্ট্যান্ট নামের এক চ্যাটবট, যা ইউজারের আগ্রহ অনুসারে সম্ভাব্য সঙ্গী খুঁজে দেবে।
এ ফিচারের উদাহরণ হিসেবে এক ব্লগ পোস্টে মেটা বলেছে, আমাকে ব্রুকলিনের একজন প্রযুক্তি খাতের মেয়েকে খুঁজে দাও, এরপর সঙ্গে সঙ্গে তাদের তালিকা চলে এল।চ্যাটবটটি ডেটিংয়ের নতুন আইডিয়ার পরামর্শ দেবে বা ইউজারের প্রোফাইলকে আরও আকর্ষণীয় করে তুলতে সাহায্য করবে।ফিচারটি ধাপে ধাপে আমেরিকা ও কানাডার ইউজারদের ,ম্যাচেস ট্যাবে চালু করবে মেটা। কোম্পানি আশা করছে, ইউজাররা ফিচারটি দায়িত্বশীলভাবে ব্যবহার করবেন।দ্বিতীয় এআই ফিচারটির নাম,মিট কিউট, যা এক ধরনের পার্সোনালাইজড ম্যাচিং অ্যালগরিদম ব্যবহার করে প্রতি সপ্তাহে ইউজারের জন্য হঠাৎ করে এমন একজনকে সাজেস্ট করবে যাকে তার পছন্দ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর অ্যালগরিদম কীভাবে কাজ করবে সে সম্পর্কে ব্লগ পোস্টে কিছু বলেনি মেটা। ইউজাররা চাইলে সাজেস্ট অপশন ব্যবহার না-ও করতে পারেন।মেটার দাবি,এই দুটি নতুন ফিচার মূলত ইউজারদের সোয়াইপ ফ্যাটিগ বা বারবার ডানে-বামে সোয়াইপ করে ক্লান্ত হয়ে পড়ার অভিজ্ঞতা কমাতে সাহায্য করবে।ফলে যারা এখনও ফেসবুক ব্যবহার করেন তবে সোয়াইপ করতে করতে বিরক্ত তাদের ক্ষেত্রে সমাধান হয়ে উঠতে পারে এআইনির্ভর এসব ফিচার। উল্লেখ্য গত বছর ওপেনএআইয়ের সঙ্গে দু’ কোটি ডলারেরও বেশি মূল্যে পার্টনারশিপ করেছে টিন্ডার, হিঞ্জ, ওকেকিউপিড’সহ অনেক অ্যাপের মালিক ,ম্যাচ গ্রুপ। এ পার্টনারশিপকে বড় ধরনের ঝুঁকি হিসেবে দেখছেন অনেকে। কারণ গত পাঁচ বছরে ম্যাচ গ্রুপের শেয়ার কমেছে প্রায় ৬৮ শতাংশ।
তবে এ বিনিয়োগের ফলে অ্যাপগুলোতে কিছু নতুন ফিচার এসেছে। যার মধ্যে রয়েছে টিন্ডার-এর এআই ফটো সিলেক্টর টুল, যা ইউজারের ক্যামেরা রোল স্ক্যান করে সেরা প্রোফাইল ছবিগুলো বাছাই করতে সাহায্য করে।এ ছাড়া এসেছে এআইচালিত ম্যাচিং ফিচার। হিঞ্জ-এ এমন এক ফিচার অ্যাড হয়েছে, যেখানে ইউজাররা তাদের প্রোফাইল প্রশ্নের বিভিন্ন উত্তর এআইয়ের সাহায্যে আরও উন্নত করতে পারেন।
