
বিয়ের পর থেকেই অসংখ্যবার ক্যাটরিনা কাইফের মা হবার গুঞ্জন ছড়িয়েছে। তবে শুরু থেকেই সে বিষয়ে নীরব ছিলেন ক্যাটরিনা- ভিকি কৌশল।
তবে কিছুদিন আগেই সেই গুঞ্জনে সিলমোহর দিয়েছেন দম্পতির ঘনিষ্ঠজন,এরপর একটি বিজ্ঞাপনের শুটিংয়ে অভিনেত্রীর স্ফীতোদর দেখা গেছে, যা গুঞ্জনকে আরো তীব্র করে।এর পর থেকেই ক্যাটরিনার ঘরে কবে আসছে নতুন অতিথি তা নিয়ে দিন গোনা শুরু করে দিয়েছেন ফ্যান ফলোয়াররা।অবশেষে ফ্যান ফলোয়ারদের সঙ্গে আদুরে একটি ছবি শেয়ার নিজেরাই সুখবর দিয়েছেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা। ওম মন্ত্রচ্চারণে সন্তান আগমনের খবর দিয়েছেন বলিউড তারকাদম্পতি।একটি সাদাকালো ফ্রেমে দেখা গিয়েছে অভিনেত্রীর স্ফীতোদর আগলে রয়েছেন ভিকি কৌশল।আর সেই ছবি হাতে ধরেই পোস্ট তাদের।ছবিটির ক্যাপশনে লেখা,একরাশ উচ্ছ্বাস নিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। ওম। সেই পোস্টেই ভিকি-ক্যাটরিনাকে শুভেচ্ছার জোয়ারে ভাসিয়েছেন বলিউড সহকর্মীরা।শুভেচ্ছা জানিয়েছেন সোনাম কাপুর, নেহা ধুপিয়া-সহ একাধিক তারকা।উল্লেখ্য জুলাই মাসে ভিকি-ক্যারিনার আলিবাগে ছুটি কাটাতে যাওয়ার আগে যে দৃশ্য লেন্সবন্দি করেছিলেন পাপারাজ্জিরা,সেসময়েই অভিনেত্রীর মা হওয়ার জল্পনা তুঙ্গে ওঠে। পরনে সাদা ঢিলেঢালা কোঅর্ড সেট। টাইট করে বাঁধা পনিটেল। মেকআপের লেশমাত্র নেই,মাস্কে ঢাকা মুখ। ধীর গতিতে অতি সন্তপর্ণে বোটের সিঁড়ি বেয়ে উঠছেন ক্যাটরিনা কাইফ।আর বোটে ওঠা পর্যন্ত রাস্তায় স্ত্রীকে আগলে রেখেছেন ভিকি কৌশল। আর মাত্র একমাসের অপেক্ষা, তার পরই কৌশল পরিবারের নতুন সদস্য আসছে।
এদিকে ঘনিষ্ঠ সূত্রে আগেই জানা গেছে, অক্টোবর মাসের ১৫ তারিখ থেকে ৩০ তারিখের মধ্যে ডেলিভারি ডেট দেওয়া হয়েছে চিকিৎসকের তরফে। তবে ভিকি-ক্যাটরিনা বিষয়টি নিয়ে এখনো কিছু জানাননি।








