গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Kolkata ডিভিসির পাপের ফল ভোগে রাজ্যবাসী, তোপ মানসের

    ডিভিসির পাপের ফল ভোগে রাজ্যবাসী, তোপ মানসের

    0
    110
    ছবি সৌজন্যে : নিজস্ব
    প্রতিবছর ডিভিসির পাপের ফল ভুগতে হয় রাজ্যবাসীকে। আক্রমণ করেছেন সেচমন্ত্রী মানস ভূঁইয়া। তাঁর অভিযোগ বিভিন্ন ব্যারাজগুলোয় ড্রেজিং না করায় জলের ধারণ ক্ষমতা কমে গিয়েছে।
    নিজে বাঁচতে জল ছেড়ে পশ্চিমবঙ্গকে ডুবিয়ে দেয়। এর দায় কেন নেবে না কেন্দ্র। প্রশ্ন তুলেছেন মানস ভুঁইয়া। ডিভিসির ছাড়া জলে হাওড়া, বর্ধমান, হুগলি, নদিয়া ডুবছে। মঙ্গলবারই কলকাতা জলমগ্ন হওয়ার জন্য ডিভিসিকে আক্রমণ করেছিলেন। তাঁর অভিযোগ ছিল ফরাকার ড্রেজিং না হওয়ায় পলি মাটি জমে গিয়ে বিহার, উত্তরপ্রদেশের জল ফরাক্কায় আসছে, ফরাক্কা থেকে কলকাতার গঙ্গায় ঢুকছে। যদিও মুখ্যমন্ত্রীর অভিযোগ সরাসরি উড়িয়ে দিয়েছে দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি।
    তারা স্পষ্ট করেছে ডিভিসির জল কলকাতায় যায় না। আমতা হয়ে গঙ্গায় মিশে যায়।