
কোনও দেশ যত বেশি অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকবে, তার উন্নয়নের সঙ্গে তত আপস করা হবে। উত্তরপ্রদেশের গৌতমবুদ্ধ নগরের এক অনুষ্ঠানে দেশবাসীকে আত্মনির্ভরতার পাঠ দিতে গিয়ে এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তাঁর বক্তব্য, ভারতের আর অন্য দেশের উপর নির্ভরশীল হয়ে থাকা যাবে না। সরাসরি কোনও দেশের নাম অবশ্য তিনি উল্লেখ করেননি। প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের মতো দেশের কারও উপর নির্ভর করে থাকা উচিত নয়। গোটা বিশ্বে অনিশ্চয়তা এবং ব্যাঘাত ঘটলেও, ভারতের উন্নতি ছিল চোখে পড়ার মতো। কোনও ব্যাঘাত ভারতে বাধা দিতে পারেনি।
বরং এই পরিস্থিতিতেও ভারত নতুন দিকের সন্ধান চালিয়েছে। এই সকল প্রতিকূলতার মাঝেও ভারত আগামী কয়েক দশকের জন্য নিজের ভিত মজবুত করছে। এর পরেই মোদীর সংযোজন, ভারতের মন্ত্র হল আত্মনির্ভর ভারত। পরনির্ভরতার চেয়ে বড় অসহায়তা কিছু হয় না। কোনও দেশ অন্যের উপর যত বেশি নির্ভর করে, তার উন্নয়নের সঙ্গেও তত আপস করা হয়।
