গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National যৌন হেনস্থা, দিল্লির আশ্রম বাবার বিরুদ্ধে লুকআউট

    যৌন হেনস্থা, দিল্লির আশ্রম বাবার বিরুদ্ধে লুকআউট

    0
    68
    ছবি সৌজন্যে : এক্স
    ছাত্রীদের হস্টেলের প্রতিটি ঘরে লাগানো ছিল গোপন ক্যামেরা। সেই ক্যামেরার মাধ্যমে ছাত্রীদের উপর নজরদারি চালাতেন দিল্লির স্বঘোষিত বাবা স্বামী চৈতন্যনন্দ সরস্বতী।
    তদন্তে এমনই তথ্য উঠে এসেছে দিল্লি পুলিশের হাতে। ছাত্রীদের যৌন হেনস্থায় অভিযুক্ত সেই বাবা’র বিরুদ্ধে এ বার লুকআউট সার্কুলার জারি করেছে পুলিশ। পুলিশের একটি সূত্রের খবর, অভিযুক্ত বাবা’র খোঁজে দিল্লি ছাড়াও বিহার, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান এবং উত্তরাখণ্ডে খোঁজ চালানো হচ্ছে।
    পুলিশের সন্দেহ আগরা বা উত্তরাখণ্ডের কোনও একটি জায়গায় আত্মগোপন করে আছেন চৈতন্যনন্দ। দিল্লির একটি বেসরকারি ম্যানেজমেন্ট কলেজে ছাত্রীদের যৌন হেনস্থার অভিযোগ ওঠে। অভিযুক্ত কলেজেরই অধিকর্তা চৈতন্যনন্দের বিরুদ্ধে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই হুলস্থুল পড়ে যায়।