গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata প্রকাশ্যে কার্তুজ গুনছেন তৃণমূল কর্মী, ভিডিও পোস্ট শুভেন্দুর

    প্রকাশ্যে কার্তুজ গুনছেন তৃণমূল কর্মী, ভিডিও পোস্ট শুভেন্দুর

    0
    165
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ভোটমুখী রাজ্যে বীরভূমে কার্তুজ গুনছেন তৃণমূল কর্মী। ভিডিও পোস্ট করে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী।
    যার সত্যতা যাচাই করেনি এস নিউজ। ভিডিও দেখা গিয়েছে প্রকাশ্য রাস্তায় বাইকে বসে একটি প্লাস্টিকের ব্যাগ থেকে অন্তত ২০ টি কার্তুজ গুনে অন্য ব্যাগে রাখছেন তৃণমূল কর্মী দোলন শেখ। তৃণমূল অঞ্চল কমিটির প্রাক্তন সদস্য দোলন শেখের বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ উঠেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে কার্তুজ প্রকল্প বলে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী।
    ভোটের আগে আতঙ্ক ছড়াতে অস্ত্র কিনছে তৃণমূল। পাল্টা তণমূলের কুণাল ঘোষ বলেছেন ভোটের আগে বোমারুদের রাজনীতি করছে বিজেপি।