গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home North 24Pgs রঘু ডাকাতের সাফল্যে বড়মার কাছে প্রার্থনা দেব-র

    রঘু ডাকাতের সাফল্যে বড়মার কাছে প্রার্থনা দেব-র

    0
    135
    ছবি সৌজন্যে :ফেসবুক
    মুক্তির দিনেই রঘুডাকাতের সাফল্যে নৈহাটির বড়মা মন্দিরে পুজো দিয়েছেন দেব। বৃহস্পতিবার সকালে দেব-ইধিকা সহ পুরো টিম নিয়ে নৈহাটিতে হাজির হয়েছিলেন দেব।
    পুজো দিয়ে আপ্লুত অভিনেতা সাংসদ দেব বলেছেন তিনি রঘু ডাকাত নিয়ে আশাবাদী। ধূমকেতুর সময়ও শুভশ্রীকে নিয়ে নৈহাটির বড়মার কাছে পুজো দিতে এসেছিলেন। দেব জানিয়েছেন তাঁর ওপর বড়মার আশীর্বাদ রয়েছে। তাই বারবার এখানে আসেন। তিনি চান বাঙালিয়ানা আর বাংলা ছবিকে ভারতের সামনে তুলে ধরতে। কেউ মুভি রিলিজের আগেই খারাপ রিভিউ লিখছে সেটা নিয়ে তিনি মাথা ঘামাতে চান না।
    প্রসঙ্গত রঘু ডাকাতের সঙ্গেই অঙ্কুশ, মিমি অভিনীত রক্তবীজ ২ মুক্তি পেয়েছে। যা নিয়ে কার্যত দ্বিধাবিভক্ত সিনেপ্রেমীরা।