
মাতৃত্বের কথা ঘোষণা করেছিলেন প্রায় মাসখানেক আগে। সেই ঘোষণার পর এবার ফের নিজের ইউটিউব চ্যানেলে ফিরলেন নতুন ভিডিও নিয়ে অভিনেত্রী তথা হবু মা পরিণীতি চোপড়া। আট মাস আগে নিজের ইউটিউব চ্যানেলে শেষ ভিডিও শেয়ার করেছিলেন অভিনেত্রী।
এবার সেই চ্যানেলেই ফের নতুন ভিডিও নিয়ে এসে ফ্যান ফলোয়ারদের চমকে দিয়েছেন রাঘবঘরনি। ভিডিওতে অভিনেত্রীর বেবিবাম্প স্পষ্ট বোঝা যাচ্ছে। সব মিলিয়ে এই প্রথমবার প্রকাশ্যে এল গর্ভাবস্থায় পরিণীতির চেহারা। এই ভিডিওতে পরিণিতী নিজেই বলেছেন, আট মাস আগে এই চ্যানেলটি শুরু করেছিলেন। তখন নিজে সত্যিই জানতেন না যে তিনি এই চ্যানেলে কী কি করবেন। ঠিক কোন ধরনের ভিডিও দর্শককে দেবেন। সেই চ্যানেলের আটমাস হয়ে গেল। বলেছেন তিনি তাঁর ব্যক্তিগত জীবনের সব কিছু এইরকম প্ল্যাটফর্মে শেয়ার করতে পারবেন না। রান্নার ভিডিও করতেও পারবেন না। তবে পরিণীতি যে ভিডিও পোস্ট করবেন তা সকলের মনে ধরবে, ভালো লাগবে।এরপর আগস্ট মাসে ইনস্টাগ্রামে একটি ভ্যানিলা কেকের উপর একটি মিষ্টি পোস্ট করেন অভিনেত্রী। তাতে লেখা ছিল ১+১=৩। সঙ্গে ক্যাপশনে লেখেন, আসছে আমাদের ছোট্ট পৃথিবী।
আমরা কতটা ধন্য, তা ভাষায় প্রকাশ করতে পারব না। এছাড়া দু’জনের একসঙ্গে পথচলার একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। ওই মিষ্টি পোস্ট দেখে বেজায় খুশি হন ফ্যান ফলোয়াররা। স্বভাবতই শুভেচ্ছার জোয়ারে ভাসান হবু বাবা-মাকে ফ্যান ফলোয়াররা। আপাতত বাবা-মা হিসাবে নতুন দায়িত্ব পালনের প্রস্তুতি তাঁদের তুঙ্গে।







