তৃতীয়ার সন্ধেয় ঝেঁপে বৃষ্টি কলকাতায়। ঠাকুর দেখতে বেরিয়ে কার্যত নাজেহাল দর্শনার্থীদের। সন্ধে থেকেই উত্তরের শ্রীভূমি, সন্তোষ মিত্র স্কোয়ার সহ দক্ষিণের একডালিয়া, ত্রিধারা, কলকাতা বিভিন্ন মণ্ডপে ভিড় জমতে শুরু করে। তারমধ্যেই হঠাৎ করে কেঁপে বৃষ্টি নামে। বাধ্য হয়েই ছাতা মাথায় নিয়ে প্রতিমা দর্শনে জন্য লাইনে দাঁড়িয়ে থাকেন মানুষজন। বৃষ্টির প্রভাব পড়েছে শেষমুহূর্তের কেনাকাটাতেও। এদিকে সপ্তমী পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
গ্রাম থেকে শহর
News & Much More
