গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Nadia তেহট্টে পথ দুর্ঘটনায় মৃত মা-শিশুপুত্র, উত্তেজনা

    তেহট্টে পথ দুর্ঘটনায় মৃত মা-শিশুপুত্র, উত্তেজনা

    0
    369
    ছবি সৌজন্যে : নিজস্ব

    পথ দুর্ঘটনায় মা ও শিশুপুত্রের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে নদিয়ার তেহট্টের বেতাই সাধুবাজার এলাকায়।

    বৃহস্পতিবার রাতে ওই এলাকায় গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে বছর ২৮ এর সঙ্গীতা ঘোষ ও তাঁর চার বছরের শিশু পুত্রের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যায় স্বামীর সঙ্গে বাইকে চেপে শিশুপুত্রকে নিয়ে পুজোর বাজার করতে বেরিয়েছিলেন সঙ্গীতা। ফেরার সময় বাড়ির সামনে বাইক থেকে নামতেই একটি চারচাকা গাড়ি তাদের ধাক্কা মারলে তারা ছিটকে পাশের একটি ডোবাতে পড়ে যান। গাড়িটি একটি ইলেকট্রিক পোলেও ধাক্কা মারে। স্থানীয়রাই খোঁজাখুঁজির পর তাঁদের উদ্ধার করে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেছেন।

    উত্তেজিত জনতা রাস্তায় আগুন জ্বালিয়ে পথ অবরোধ করেন। ঘটনাস্থলে উপস্থিত হয় তেহট্ট থানার বিশাল পুলিশ বাহিনী। পরে উত্তেজিত জনতাকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।