৪০ দেশে গুগলের সাশ্রয়ী এআই প্ল্যান

0
84
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

বাংলাদেশসহ বিশ্বের ৪০টিরও বেশি দেশে কম খরচের এআই প্লাস প্ল্যান চালু করেছে গুগল। চলতি মাসের শুরুতে গুগল প্রথমে ইন্দোনেশিয়ায় এই সাবস্ক্রিপশন প্ল্যান চালু করেছিল।

বাংলাদেশসহ এই প্ল্যানের আওতাভুক্ত অন্য দেশগুলো হলো,নেপাল, মেক্সিকো, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, ভিয়েতনাম, নাইজেরিয়া, ঘানা, মিসর, উগান্ডা, জিম্বাবুয়ে, সেনেগাল, আইভরি কোস্ট, ক্যামেরুন, অ্যাঙ্গোলা এবং কেনিয়াসহ আরও কয়েকটি দেশ।জানা যাচ্ছে, প্ল্যানটি ইন্দোনেশিয়ায় প্রথম চালু করার সময় মাসিক খরচ ধরা হয়েছিল সাড়ে চার ডলার।বেশিরভাগ দেশে এর দাম প্রায় পাঁচ ডলার। তবে নেপাল ও মেক্সিকোর মতো কয়েকটি দেশে প্রথম ছ’ মাসের জন্য ৫০ শতাংশ ছাড় থাকছে।এআই প্লাস প্ল্যানের সুবিধার মধ্যে রয়েছে জেমিনাই ২.৫ প্রো ব্যবহারের সুযোগ।পাশাপাশি ছবি ও ভিডিও তৈরির জন্য ব্যবহার করা যাবে ফ্লো, হুইস্ক এবং ভিও থ্রি ফাস্ট টুল।এ ছাড়া, গুগলের এআই রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নোটবুকএলএম-এর আরও ফিচার ব্যবহার করা যাবে, জিমেল, ডকস ও শিটসে এআই ব্যবহার করা যাবে এবং সঙ্গে থাকছে দু’শ গিগাবাইট ক্লাউড স্টোরেজ।

উল্লেখ্য,এই ঘোষণা এমন সময় এসেছে ওপেনএআই ইন্দোনেশিয়ায় ৫ ডলারের নিচে চ্যাটজিপিটি গো প্ল্যান চালু করার একদিন পর। এদিকে গুগলের এআই প্লাস প্ল্যান থাকা দেশের তালিকায় নেই ভারত, যেখানে ওপেনএআই প্রথমে তাদের সস্তা সাবস্ক্রিপশন চালু করেছিল।