গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National দিল্লির বাবা চৈতন্যানন্দের দশ কীর্তি ফাঁস

    দিল্লির বাবা চৈতন্যানন্দের দশ কীর্তি ফাঁস

    0
    141
    ছবি সৌজন্যে : এক্স
    যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত দিল্লির স্বামী চৈতন্যানন্দ কী ভাবে নিজের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন, তার বেশ কয়েকটি তথ্য পেয়েছে পুলিশ।
    শুধু তা-ই নয়, কী ভাবে কলেজের ছাত্রীদের হেনস্থা করতেন, এ রকম দশটি কীর্তিরও হদিস পেয়েছে পুলিশ। বাবা’র বিরুদ্ধে বসন্ত কুঞ্জের ম্যানেজমেন্ট কলেজের ১৭ জন ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। যে ঘটনায় তোলপাড় চলছে। একের পর এক ছাত্রী বাবা’র কীর্তি নিয়ে মুখ খুলতে শুরু করেছেন। কী ভাবে স্বামী চৈতন্যানন্দ তাঁদের উপর শারীরিক এবং মানসিক অত্যাচার চালাতেন, তা একে একে প্রকাশ্যে আসতে শুরু করেছে।
    এদিকে, অভিযোগ ওঠার পর থেকেই পলাতক দিল্লির বসন্ত কুঞ্জের একটি বেসরকারি ম্যানেজমেন্ট কলেজের অধিকর্তা তথা স্বঘোষিত বাবা স্বামী চৈতন্যানন্দ। ইতিমধ্যেই বাবা’র বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করে হরিয়ানা, পাঞ্জাব, মুম্বই-সহ বেশ কয়েকটি রাজ্যে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তবে বাবা মুম্বইয়ে আত্মগোপন করে থাকতে পারেন বলেই পুলিশের সন্দেহ।