গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home National আধার আপডেটের খরচ বাড়ছে

    আধার আপডেটের খরচ বাড়ছে

    0
    115
    ছবি সৌজন্যে : এক্স
    দুর্গাপুজোর আবহেই বাড়তে চলেছে আধার কার্ড আপডেটের খরচ। প্রথমবার নাম নথিভুক্তি করতে কোনও খরচ দিতে না হলেও পরে ঠিকানা বা ফোন নম্বর পরিবর্তনের মতো তথ্য আপডেট করতে হলে গুনতে হবে বাড়তি অর্থ।
    আধার কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, কোনও ব্যক্তি তাঁর পরিচয়, ঠিকানা, নাম, লিঙ্গ, জন্ম তারিখ প্রভৃতির সাপেক্ষে নথি জমা করতে চাইলে মাই আধার পোর্টালে গিয়ে তা করতে পারবেন। সেক্ষেত্রে ২০২৬ সালের ১৪ জুন পর্যন্ত কোনও খরচ দিতে হবে না। ২৫ থেকে ৫০ শতাংশ বাড়িয়ে দেওয়া হয়েছে তথ্য আপডেটের খরচ। ১ অক্টোবর থেকে এই নিয়ম কার্যকর হবে। নতুন আদেশ অনুসারের আঙুলের ছাপ অর্থাৎ বায়োমেট্রিক চোখের মণি অথবা মুখের ছবি সংক্রান্ত আধার আপডেটেরের খরচ বেড়ে হচ্ছে ১২৫ টাকা।
    নাম, লিঙ্গ, জন্ম, তারিখ, ঠিকানা বা মোবাইল নম্বর পরিবর্তনের খরচ হবে ৭৫ টাকা। এই প্রত্যেকটি বিষয়ের একাধিক পরিষেবা একসঙ্গে নিতে চাইলে সব কটির জন্য ৭৫টাকা খরচ হবে। যদি কেউ বায়োমেট্রিক আপডেটের সঙ্গে নাম, লিঙ্গ, জন্ম তারিখ, ঠিকানা বা মোবাইল নম্বর পরিবর্তন করতে চান তাহলেও ৭৫ টাকাই দিতে হবে।