গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National অশান্ত লাদাখে এখন চলছে ধরপাকড়, বিশেষ দূত কেন্দ্রের

    অশান্ত লাদাখে এখন চলছে ধরপাকড়, বিশেষ দূত কেন্দ্রের

    0
    79
    ছবি সৌজন্যে : সংগৃহীত

    হিংসা বিধ্বস্ত লাদাখে এখনও পর্যন্ত কমপক্ষে ৫০ জনকে আটক করা হয়েছে। বিভিন্ন সন্দেহভাজনের খোঁজে বাড়ি বাড়ি হানা দিচ্ছে পুলিশ।

    শুধু তাই নয়, লাদাখের পরিস্থিতি নিয়ে দফায় দফায় বৈঠক করছেন সেখানকার উপরাজ্যপাল কবীন্দ্রর গুপ্ত। কেন্দ্রও লাদাখের পরিস্থিতি সামলাতে বিশেষ দূত পাঠিয়েছে। লেহতে বুধবারের হিংসার ঘটনার পর পরই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কাফু জারি করেন লাদাখের উপরাজ্যপাল। এখনও বলবৎ কাফু। তবে প্রশাসন সূত্রে খবর, শুক্রবার বিকেলের পরে কাফু তুলে নেওয়া হতে পারে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পাঠানো দল শুক্রবার সকাল থেকে দফায় দফায় লাদাখের পরিস্থিতি নিয়ে বৈঠক করেছে বলে সূত্রের খবর। উল্লেখ্য, আগামী ৬ অক্টোবর লাদাখের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে কেন্দ্রের। তাই তার আগেই বুধবার লেহতে বিক্ষোভ দেখিয়েছে জনতা। অভিযোগ, বিজেপির পার্টি অফিসে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। পার্টি অফিসের সামনে থাকা একটি পুলিশের গাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ।

    লাঠিচার্জও করা হয়। আহত হন প্রায় ৮০ জন, যার মধ্যে ৪০ জন পুলিশকর্মীও রয়েছেন।