গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata প্রবীণদের নিয়ে পুজো পরিক্রমায় পুলিশ

    প্রবীণদের নিয়ে পুজো পরিক্রমায় পুলিশ

    0
    87
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ৪২০ জন প্রবীণ নাগরিক এবং ২৩০ জন বিশেষভাবে সক্ষমদের কলকাতার পুজো মণ্ডপগুলো বাসে করে দর্শনের ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ।

    ২২ টি বাস সকাল থেকে কলকাতার উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন পুজো মণ্ডপে ঘুরেছে। সঙ্গী রইলেন পুলিশকর্মীরা। প্রতিটি বাসে উঠেই সিপি মনোজ ভর্মা নিজে তাঁদের সঙ্গে কথা বলেছেন। হাতে তুলে দিয়েছেন ফুল। এমন সম্মান পেয়ে আপ্লুত প্রবীণদের কারও চোখে জল, কারও মুখে হাসি। সিপি মনোজ ভর্মা বলেছেন পুলিশ সারা বছরই এদের পাশে থাকার চেষ্টা করেন। কিন্তু দুর্গাপুজো বাঙালির সবচেয়ে বড় উৎসব। তাই প্রতিবছর এই বিশেষ পরিক্রমার আয়োজন করা হয়।

    শুধু পুজো মণ্ডপে ঘোরই নয়, দিনভর খাওয়া দাওয়ারও ব্যবস্থা করেছিল পুলিশ। উৎসবের ভিড়ে যারা বেরতে পারেন না তাদের জন্যই এ যেন অন্য এক দুর্গোৎসব।