গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Kolkata পঞ্চমী থেকে দশমী রাতভর বিশেষ ট্রেন

    পঞ্চমী থেকে দশমী রাতভর বিশেষ ট্রেন

    0
    97
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    পঞ্চমী থেকে দশমী পর্যন্ত উপচে পড়া ভিড়কে নিয়ন্ত্রণ করতেই বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ইস্টার্ন রেল। এবার হাওড়া ও শিয়ালদহ-দুটো ডিভিশনেই মিলিয়ে চলবে বিশেষ লোকাল।
    হাওড়া ডিভিশনে পুজোর দিনগুলোতে চালানো হবে ৮ জোড়া স্পেশ্যাল ট্রেন। রাতভর বর্ধমান, ব্যান্ডেল ও তারকেশ্বর রুটে চলবে এই অতিরিক্ত ইএমইউ। শিয়ালদহ ডিভিশনেও থাকছে বাড়তি সুবিধে। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত চলবে মোট ৩১টি স্পেশ্যাল লোকাল। এর মধ্যে শিয়ালদহ মেন ও উত্তর সেকশনে ১৯টি এবং দক্ষিণ সেকশনে ১২টি বিশেষ ট্রেন চালানো হবে। রেলের দাবি, শহরের পুজোর ভিড় সামলাতে বাড়তি ট্রেনই একমাত্র ভরসা।
    জেলা, মফস্বল থেকে কলকাতার মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখতে আসেন হাজার হাজার মানুষ। তাঁদের জন্য বাড়তি ট্রেন চালানো ছাড়া উপায় নেই। রেলের এই উদ্যোগে খুশি আমজনতা।