গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Murshidabad নিশানায় জেলা সভাপতি, বিস্ফোরক হুমায়ুন

    নিশানায় জেলা সভাপতি, বিস্ফোরক হুমায়ুন

    0
    221
    ছবি সৌজন্যে : নিজস্ব
    মুর্শিদাবাদ তৃণমূলের জেলা সভাপতি অপূর্ব সরকারকে নাম না করে মাতব্বর, মোড়ল, চোরে চোরে মাসতুতো ভাই বলে চরম কটাক্ষ করে বিতর্কে জড়িয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর।
    ভরতপুর থানার সামনে এক সভা থেকে নাম না করেই জেলা সভাপতি অপূর্ব সরকারকে তীব্র আক্রমণ করেছেন তিনি। একইসঙ্গে টেনে আনেন প্রাক্তন জেলা সভাপতি সাওণী সিং রায়কেও। প্রশ্ন তোলেন, ভরতপুরে পঞ্চায়েত সমিতি ভেঙে দেওয়া হল কেন? দু’মাস কেটে গেলেও কেন স্থায়ী সমিতি গঠন হল না? এখানেই থামেননি তিনি। অভিযোগ করেন, মহিলা পঞ্চায়েত সমিতির সভানেত্রীরা সভায় হাজির থাকেন না, তাঁদের হয়ে প্রশাসনিক বৈঠকে বসছেন তাঁদের স্বামীরা। এই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের কথাও টেনে এনে বলেছেন, অভিষেক বন্দোপাধ্যায় নিজে বারণ করেছেন, তারপরও জেলায় চলছে এই অনাচার।
    নিজেকে নিয়ম মেনে চলা বিধায়ক দাবি করে হুমায়ুন বলেছেন, তিনি নিয়মিত বিধানসভায় হাজির থাকেন। নিয়ম মানেন।