গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Entertainment হৃতিকের সঙ্গে বিয়ের নিয়ে সাবা

    হৃতিকের সঙ্গে বিয়ের নিয়ে সাবা

    0
    124
    ছবি সৌজন্যে : এক্স

    হৃতিক রোশান ও সাবা আজাদ বলিউডের আলোচিত জুটিগুলোর মধ্যে অন্যতম। প্রায় তিন বছর ধরে সম্পর্কে থাকা এই জুটিকে ঘিরে ফ্যান ফলোয়ারদের কৌতূহলের শেষ নেই। বিশেষ করে, তাদের বিয়ে নিয়ে বলিপাড়ায় চলেছে নানা গুঞ্জন।

    এবার সেই গুঞ্জনের জবাব দিলেন সাবা আজাদ নিজেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাবা আজাদ জানিয়েছেন, তাদের বিয়ে নিয়ে কোনো পারিবারিক চাপ নেই। ছোটবেলা থেকেই স্বাধীনচেতা মানসিকতায় বড় হয়েছেন তিনি। সাবা বলেছেন, তাঁর যখন ছ বছর বয়স, তখনই বাবা-মা তাঁকে বলেছিলেন, যদি তোমার ইচ্ছে না থাকে, তাহলে বিয়ে করো না। আমরা তোমার কাছ থেকে এ বিষয়ে কোনো প্রত্যাশা রাখি না। তাই কখনোই বিয়ের জন্য পরিবারের দিক থেকে কোনো চাপ অনুভব করিনি।

    উল্লেখ্য, ২০২২ সালে করণ জোহরের ৫০তম জন্মদিনের অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়ে নিজেদের সম্পর্ককে আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আনেন হৃতিক ও সাবা। এরপর থেকে একাধিকবার ছুটি কাটাতে দেখা গেছে তাদের,পাশাপাশি পারিবারিক নানা অনুষ্ঠানেও একসঙ্গে উপস্থিত হতে দেখা যায়।