মদ্যপ অবস্থায় কৃষ্ণনগর হাসপাতালের সুপারকে মারধরের অভিযোগে সরানো হয়েছে নদিয়ার সিএমওএইচ-কে। দু’দিন আগে শক্তিনগর হাসপাতালের সুপার অভিযোগ করিম মদ্যপ অবস্থায় জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জ্যোতিষচন্দ্র দাস তাঁর সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করেন এবং মারধর করেন। এরপরেই হাসপাতালের কর্তব্যরত সমস্ত ডাক্তাররা ওই সিএমওএইচ-র বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হন এবং প্রয়োজনে কাজ বন্ধের হুমকি দেন। তারপরেই শনিবার স্বাস্থ্য দফতরের খবর, সরিয়ে দেওয়া হয়েছে নদিয়ার সিএমওএইচ জ্যোতিষচন্দ্র দাস-কে।
গ্রাম থেকে শহর
News & Much More
