দশমীর আগে বিসর্জনের হুমকি সজলের

0
128

গতবারের মতন এবারও পুজোয় পুলিশি হস্তক্ষেপের ফলে দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হওয়ায় প্রয়োজনে দশমীর আগে বিসর্জনের হুমকি দিয়েছে কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো মণ্ডপ লেবুতলা পার্কার পুজো উদ্যোক্তারা। শনিবার সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো প্রধান তথা কাউন্সিলর সজল ঘোষ অভিযোগ করেছেন, জনপ্রিয় থিম পহেলগাঁও-র লাইট এন্ড সাউন্ড বন্ধ করে দেওয়ার জন্য ইতিমধ্যে পুলিশের তরফে নির্দেশ জারি করা হয়েছে। শুধু তাই নয় দর্শক প্রবেশের সমস্ত নিরাপত্তার অজুহাতে ব্যারিকেড দিয়ে ছোট করে দেওয়া হয়েছে।