বোধন-কল্পারম্ভ, পুুজো শুরু বেলুড় মঠে

0
138
ছবি সৌজন্যে : নিজস্ব
পঞ্চমীর সন্ধেয় ষষ্ঠীর বোধন এরপর রবিবার সকালে কল্পারম্ভের মাধ্যমে পুজো শুরু হয়ে গিয়েছে বেলুড় মঠে। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে মঠের সন্ন্যাসীরা দেবীকে বরণ করেছেন।
প্রথা মেনে হয়েছে দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাস। বেলুড় মঠে দুর্গাপুজো এবার ১২৫ তম বর্ষে। ১৯০১ সালে বেলুড় মঠে দুর্গাপুজোর সূচনা করেছিলেন স্বামী বিবেকানন্দ। পুজোর প্রতিদিনই দেবী দুর্গার ভোগারতির পর পুষ্পাঞ্জলি হবে।
প্রতিদিনই সন্ধ্যারতি হবে রামকৃষ্ণদেবের আরতির পর। চিরাচরিত প্রথা মেনে জন্মাষ্টমীর সকালে দেবী দুর্গার কাঠামো পুজোর মাধ্যমে শুরু হয়েছে উমার আবাহন।