
সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো বন্ধ-র চক্রান্তে মুখ্যমন্ত্রীর হাত দেখছেন অমিত মালব্য। বিজেপির আইটি সেলের প্রধান সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন দেবী দুর্গার পুজোয় বাধা দিচ্ছে।
পুজো শুরুর আগেই বন্ধ করার চেষ্টা করছে। অপারেশন সিঁদুরের আলো, সাউন্ড শোয়ের বিরোধিতা করছে। উৎসবে যোগদান এবং দেবীর পুজো থেকে মানুষকে বিরত রাখতে ব্যারিকেড তৈরি করা হয়েছে। যা অত্যন্ত লজ্জার। পরিস্থিতি এতটাই গুরুতর যে পুজো আয়োজকরাই সতর্ক করে দিচ্ছেন। এমনটা চলতে থাকলে দশমীর আগেই প্রতিমা নিরঞ্জন করতে বাধ্য হবেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। সজল ঘোষের পুজো বন্ধ হলে আগুন জ্বলবে। কার্যত হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা অর্জুন সিং।
ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বলেছেন ওই পুজোয় সিঁদুরের লড়াই তুলে ধরা হয়েছে। মা-বোনেদের সম্মান রক্ষা করার কথা বলা হয়েছে। কিন্তু এখন সিঁদুদেররও রাজনীতিকরণ করা হচ্ছে। সজল ঘোষ যাতে ভয় না পায় সেই বার্তা দিয়েছেন অর্জুন সিং।
