গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National কেন্দ্রের উদ্যোগেই ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে দুর্গাপুজোঃ মোদী

    কেন্দ্রের উদ্যোগেই ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে দুর্গাপুজোঃ মোদী

    0
    134
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    সরকারের উদ্যোগেই পশ্চিমবঙ্গের দুর্গাপুজো ইউনেস্কোর ইনটানজিবল কালচারাল হেরিটেজ-এর তকমা পেয়েছে। ১২৬-তম মন কি বাত অনুষ্ঠানে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
    তাঁর কথায়, এইভাবে যদি দেশের সাংস্কৃতিক ঐতিহ্যগুলিকে সারা বিশ্বের মানুষের কাছে তুলে ধরা যায়, তাহলে গোটা বিশ্ব এই উৎসবগুলি সম্পর্কে জানতে পারবে, বুঝতে পারে। এবং অংশগ্রহণের জন্য এগিয়ে আসবে। পাশাপাশি ঐতিহ্যবাহী ছট পুজো আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছে ভারত সরকার। মন কি বাত অনুষ্ঠানে ভোটমুখী বিহারের জন্য এই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি জানিয়েছে, ছটকে ইউনেস্কোর অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে। সূর্য দেবতার এই পুজো এখন বিশ্বের নানা দেশে পরিচিতি পাচ্ছে। প্রধানমন্ত্রী মোদীর এই ঘোষণার পরই উচ্ছ্বসিত বিহারের একাংশ। প্রধানমন্ত্রী হস্তশিল্প ও হ্যান্ডলুম নিয়ে আলোচনা করেছেন। খাদির গুরুত্ব বুঝিয়েছেন। ২ অক্টোবর গান্ধী জয়ন্তীতে খাদি পণ্য কেনার আহ্বান জানিয়ে বলেছেন, খাদির মাধ্যমে স্বদেশী চিন্তা শক্তিশালী হবে। গত কয়েক বছরে খাদির প্রতি দেশের মানুষের আগ্রহ বেড়েছে দাবি করেছেন নরেন্দ্র মোদী।
    এক্ষেত্রে উদাহরণ হিসেবে তামিলনাড়ুর ইয়াজ ন্যাচারালস এবং ঝাড়খণ্ডের জোহরগ্রাম ব্র্যান্ডের উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করেছেন। শেষে, আরএসএসের ১০০ বছর পূর্তি উপলক্ষে তাদের সেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, রাষ্ট্রীয় স্বার্থ সর্বদা প্রধান, এই ভাবনা আরএসএস-এর প্রতিটি কাজেই স্পষ্ট।