
রাহুল গান্ধী ভারতকে টুকরো টুকরো করতে চান। রবিবার পাটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিস্ফোরক মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং।
কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং। গিরিরাজ সিং বলেছেন, রাহুল গান্ধী উন্মোচিত হচ্ছেন, তিনি এমন একজন যিনি জর্জ সোরোসের সঙ্গে ভারতকে টুকরো টুকরো করতে চান।
রাহুল গান্ধী লেহ-তে একই কাজ করতে চেয়েছিলেন। কিন্তু কোনও ভ্রান্ত ধারণার মধ্যে থাকবেন না এটা ভারত, কেউ ভাঙতে পারবে না। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং জনসংখ্যা বৃদ্ধিতে সামাজিক সম্প্রীতি নষ্ট হচ্ছে বলেও দাবি করেছেন।
