গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Kolkata ডাফলিওয়ালে গানের তালে মণ্ডপে নাচ জয়াপ্রদার

    ডাফলিওয়ালে গানের তালে মণ্ডপে নাচ জয়াপ্রদার

    0
    163
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    পুজো উদ্বোধনে এসে ডাফলিওয়ালে গানের তালে নেচে মাতালেন অভিনেত্রী জয়াপ্রদা। সুকিয়া স্ট্রিটের রামমোহন সম্মিলনীর পুজো এবারের চমক গ্রামবাংলার হস্তশিল্প, গয়নাবড়ি।

    থিমের নাম দেবী দুর্গার অলংকার, গয়নাবড়ির অহংকার। সেই পুজোতেই সামিল হয়েছিলেন আটের দশকের হার্টথ্রব জয়াপ্রদা। মণ্ডপে সুপারহিট সিনেমা সরগম-র বিখ্যাত গান ডাফলিওয়ালে বেজে উঠতেই নিজের সিগনেচার পোজে নেচে উঠেছেন নায়িকা।

    সেই ছবি পোস্ট করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। দেবী দুর্গা দর্শনের মাঝেই উপরি পাওনা জয়া প্রদার নাচ দেখে মুগ্ধ দর্শনার্থীরা।