গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National দিল্লি বিমানবন্দর সহ একাধিক স্কুলে বোমাতঙ্ক

    দিল্লি বিমানবন্দর সহ একাধিক স্কুলে বোমাতঙ্ক

    0
    124
    ছবি সৌজন্যে : এক্স
    দুর্গাপুজোর মধ্যেই দিল্লি বিমানবন্দর সহ বেশ কয়েকটি স্কুলে বোমা হামলার হুমকি মেল পাঠিয়েছে দুষ্কৃতীরা। রবিবার বিকেলে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজধানীতে।
    খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। হাজির হয়েছে বম্ব স্কোয়াডও। তবে তল্লাশিতে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। পুলিশ সূত্রে খবর, দুপুরে দিল্লি বিমানবন্দরে হুমকি মেল পাঠানো হয়েছে। বলা হয়েছে, বোমা মেরে গোটা বিমানবন্দর উড়িয়ে দেওয়া হবে। সঙ্গে সঙ্গে পৌঁছে গিয়েছে পুলিশ, বোম্ব স্কোয়াড এবং দমকল কর্মীরা। নযডার  সিআরপিএফ পাবলিক স্কুল এবং কুতুব মিনারের কাছে সর্বোদয় বিদ্যালয়ে একই মেল পাঠানো হয়েছে। সেখানেই স্কুল দু’টিকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেয় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। সঙ্গে সঙ্গে পুলিশ, বম্ব স্কোয়াড এবং দমকলকর্মীরা গিয়েছেন।
    শুধু দিল্লি নয়, জম্মু বিমানবন্দরেও হুমকি মেইল পাঠানো হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, একটি বেসরকারি এয়ারলাইন্স সংস্থার কাছে হুমকি মেল যায়। ঘটনার পরেই নিরাপত্তা বাড়ানো হয়েছে। তবে বিমান চলাচলে বিঘ্ন ঘটেনি।