গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National বিজয়ের সভা বন্ধের দাবি জানিয়ে হাইকোর্টে আহত যুবক

    বিজয়ের সভা বন্ধের দাবি জানিয়ে হাইকোর্টে আহত যুবক

    0
    121
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তামিলাগা ভেটরি কাজাগম-এর প্রতিষ্ঠাতা নেতা তথা অভিনেতা থালাপতি বিজয়ের সভা বন্ধ রাখা দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন পদপিষ্টে আহত এক ব্যক্তি। সেম্বিলকান্নান নামে এক যুবক শনিবার পদপিষ্টের ঘটনায় আহত হয়েছেন।
    ঘটনার ভয়াবহতা এবং এতগুলি মৃত্যুর প্রসঙ্গ তুলে ধরে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। তাঁর অভিযোগ, এই ঘটনাটিকে নিছক দুর্ঘটনা বলে দাগিয়ে দেওয়া ঠিক নয়। এখানে ব্যবস্থাপনার চূড়ান্ত গাফিলতি রয়েছে। মানুষের নিরাপত্তাকে প্রহসনে পরিণত করা হয়েছে। উদ্যোক্তাদের পরিকল্পনার অভাব ছিল বলে অভিযোগ তুলেছেন সেম্বিলকান্নান। আর এই অভিযোগ তুলেই আদালতের কাছে আর্জি জানিয়েছেন, যত দিন না তদন্ত শেষ হবে, তত দিন বিজকে কোনও সভা করার অনুমতি যেন না দেওয়া হয়।
    সেই মর্মে তামিলনাড়ু পুলিশকে নির্দেশ দেওয়ারও আবেদন জানিয়েছেন আহত যুবক। পদপিষ্টের ঘটনায় এখনও পর্যন্ত ৩৯ জনের মৃত্যু হয়েছে। আহত শতাধিক। শনিবারের পদপিষ্টের ঘটনা প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, প্রত্যাশার তুলনায় অনেক বেশি ভিড় হয়েছিল। এ ছাড়াও জনসভায় বিজয়ের দেরি করে আসাকেই পদপিষ্টের ঘটনার জন্য দায়ী করেছে পুলিশ।