
ভিড়ের চাপে ভেঙেছে ব্যারিকেড, মণ্ডপের ভিতরের কিছু অংশ। আর তাই মেরামতির জন্য সাময়িক বন্ধ রাখা হয়েছে অর্জুনপুর আমরা সবাই ক্লাবের পুজো মণ্ডপ।
সপ্তমীর সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পুলিশ এবং উদ্যোক্তাদের তরফে পুজো বন্ধ রাখার কথা মাইকে ঘোষণা করা হচ্ছে। ফলে মনোরম সুন্দর এই মণ্ডপটি দেখতে এসে নিরাশ হতে হচ্ছে দর্শনার্থীদের। জানা গিয়েছে ষষ্ঠীর রাতে প্রবল ভিড়ে চাপে ভেঙে যায় বাঁশের ব্যারিকেড। মণ্ডপের ভিতের কিছু অংশ খুলে গিয়েছে। তা মেরামতির জন্যই এই সিদ্ধান্ত বলে উদ্যোক্তারা জানিয়েছেন।
এবারে অর্জুনপুর আমরা সবাই ক্লাবের পুজোর থিম মুখোমুখি। ইতিমধ্যেই অপরূপ ভাবনার দেবী মূর্তি থেকে প্যান্ডেল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তার জেরেই দমদমের কাছে এই পুজো মণ্ডপ কলকাতার বড় বড় পুজো মণ্ডপকে টেক্কা দিচ্ছে।
