
কলকাতার উত্তর থেকে দক্ষিণ আনন্দ সপ্তমে। সাবেকিয়ানার সঙ্গে জমকালো থিম। শহর থেকে জেলা মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল।
মহাসপ্তমীতে জনজোয়ারে ভাসছে কলকাতা। হেঁটে ঠাকুর দেখার সঙ্গে দেদার খাওয়া দাওয়া, আড্ডা, কার্যত উৎসবমুখর বাঙালি। আলিপুর আবহাওয়া দফতর বলছে সপ্তমীতে বৃষ্টির সম্ভাবনা নেই। তাই সপ্তমীর আনন্দ লুটেপুটে উসুল করতে সকাল থেকেই রাস্তা দখলে নিয়েছেন মানুষজন।
উত্তরের সন্তোষ মিত্র স্কোয়ার, শ্রীভূমি, টালা প্রত্যয় থেকে দক্ষিণের ত্রিরাধা, চেতলা অগ্রণী, সুরচি সংঘ থেকে বেহালার পুজো, নিউটাউন থেকে সল্টলেকের বিভিন্ন ব্লকের পুজো শুধুই মানুষ আর মানুষ।
