গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home International গাজার যুদ্ধ থামাতে ২০ প্রস্তাব ট্রাম্পের, প্রশংসা মোদীর

    গাজার যুদ্ধ থামাতে ২০ প্রস্তাব ট্রাম্পের, প্রশংসা মোদীর

    0
    84
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ২ বছর ব্যাপী গাজার যুদ্ধ থামাতে ২০ দফা প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
    সোশ্যাল মিডিয়ায় লিখেছেন গাজার সংঘাত মেটাতে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনাকে স্বাগত। দীর্ঘ মেয়াদি শান্তি ফিরিয়ে ইজরায়েল এবং প্যালেস্তাইনের মানুষের উন্নতি করবে এই পরিকল্পনা। সারা বিশ্ব প্রেসিডেন্ট ট্রাম্পের এই পরিকল্পনা মেনে নেবে বলে আশাবাদী তিনি। তবে হামাসের তরফে বলা হয়েছে তারা কোনও প্রস্তাব পায়নি। সোমবার গাজার যুদ্ধ থামাতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
    তারপরেই হোয়াইট হাউসের তরফে ২০ দফা পরিকল্পনা প্রকাশ করা হয়। অবিলম্বে সংঘর্ষবিরতি থেকে শুরু করে গাজার নতুন সরকার গঠন সহ একাধিক প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। পাশাপাশি গাজাকে পুরোপুরি সন্ত্রাসবাদীদের কবল থেকে মুক্ত করে একেবারে নতুনভাবে গড়ে তোলার প্রস্তাব রয়েছে। এই প্রস্তাবকে ইজরায়েল স্বাগত জানালেও হামাসের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।