গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home National ত্রিপুরায় এবছর পুজোর সংখ্যা বেড়েছে

    ত্রিপুরায় এবছর পুজোর সংখ্যা বেড়েছে

    0
    86
    ছবি সৌজন্যে : এক্স

    পশ্চিমবঙ্গের বাইরেও নানা প্রান্তে দুর্গাপুজোর ছড়াছড়ি। উত্তরপূর্বের রাজ্য ত্রিপুরায় এবছর পুজোর সংখ্যা বেড়েছে। বাঙালির সেরা উৎসবে ঐতিহ্যের ছোঁয়ার পাশাপাশি থিমেরও প্রাধান্য দেখা গিয়েছে।

    সেখানে পহেলগাঁও হামলা থেকে নারীর ক্ষমতায়ন, আত্মনির্ভর ভারতের মতো থিম উঠে এসেছে মণ্ডপে মণ্ডপে। সেসবের বাজেটও বেশি। বলা হচ্ছে এবছরের ত্রিপুরার দুর্গাপূজায় নতুন অভিনবত্ব এসেছে। থিমের পাশাপাশি পুজা উদ্যোক্তারা জোর দিয়েছেন নারীর ক্ষমতায়ন ও আত্মনির্ভরতার উপর। আগরতলা শহরের বনেদি ক্লাব লাল বাহাদুরের থিম এবার,আত্মনির্ভর ত্রিপুরা। সবাইকে চমক দিয়েছে এই মণ্ডপ।বসতি থিম গড়ে তোলা হয়েছে। যেখানে দেখানো হয়েছে ত্রিপুরাতে বসতির গড়ে তোলার সব পরিবেশেই রয়েছে। বাইরের রাজ্যের কোনও সাহায্য না পেলেও চলে। ইকো ফ্রেন্ডলি অর্থাৎ পরিবেশবান্ধব উপায়ে এই প্যান্ডেল তৈরি হয়েছে।

    অন্যদিকে পহেলগাঁও জঙ্গি হামলাকে থিম করে তৈরি হয়েছে আগরতলার দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের মণ্ডপ। দেওয়া হয়েছে শহিদদের ছবিও। কীভাবে হামলা চালানো হয়েছিল, পাক জঙ্গিদের সঙ্গে কথোপকথনের দৃশ্য, সবই তুলে ধরা হয়েছে ছবির মাধ্যমে।আগরতলা শহরের অন্যতম ক্লাব চিত্তরঞ্জন ক্লাবের থিম লালকেল্লা। এখানেও তুলে ধরা হয়েছে শহিদদের ছবি।উৎসাহী জনতার ভিড় প্রচুর সেখানে।