মার্কিন আগ্রাসনের আশঙ্কা, জরুরি অবস্থা ভেনিজুয়েলা ?

0
104
ছবি সৌজন্যে : এক্স

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জানিয়েছেন,আমেরিকার সম্ভাব্য সামরিক আগ্রাসনের হুমকি দেখে দেশটি জরুরি অবস্থা ঘোষণা করতে প্রস্তুতি নিচ্ছে। এ মন্তব্য তিনি করেছেন এমন সময়ে যখন আমেরিকার অভিযানে সন্দেহভাজন মাদকবাহী নৌযানগুলোকে লক্ষ্য করে প্রাণঘাতী ঘটনার একাধিক ঘটনা ঘটেছে।

টেলিভিশনে ভাষণে মাদুরো জানিয়েছেন, যদি আমেরিকা এই দেশে সামরিক হামলা চালায় এবং জনগণ ও দেশের শান্তি-স্থিতি বিপন্ন হয়, তখন সংবিধানের অধীনে জরুরি অবস্থা ঘোষণা করা হবে। তিনি বলেছেন, এ লক্ষ্যে ইতিমধ্যে প্রয়োজনীয় পরামর্শ প্রক্রিয়া শুরু করা হয়েছে। এর আগে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বিদেশি কূটনীতিকদের জানান,মাদুরো একটি রাস্ট্রীয় অর্ডার তৈরির কাজ করেছেন।

রদ্রিগেজ বলেছেন, আমেরিকা যদি ভেনিজুয়েলার বিরুদ্ধে আক্রমণের দৌলতে তাঁদের মাতৃভূমিকে ক্ষতিগ্রস্থ করার দুঃসাহস দেখায়, তাহলে ওই রাস্ট্রীয় অর্ডার রাষ্ট্রপতিকে নিরাপত্তা ও প্রতিরক্ষাসহ নির্দিষ্ট বিশেষ ক্ষমতা প্রদান করবে। তবে সরকার সূত্রে জানানো হয়েছে, মাদুরো এখনো আনুষ্ঠানিকভাবে ওই রাস্ট্রীয় অর্ডারতে স্বাক্ষর করেননি।