অষ্টমীতে জনপ্লাবন, ত্রিধারায় বন্ধ লাইভ অনুষ্ঠান

0
129
ছবি সৌজন্যে : নিজস্ব
বৃষ্টির ভ্রুকুটির মধ্যেই অষ্টমীতে জনজোয়ারে ভাসল কলকাতার উত্তর থেকে দক্ষিণ। তবে গুমোট গরমে নাজেহাল হতে হয়েছে মানুষজনকে।
সাবেকিয়ানার সঙ্গে জমকালো থিম, কিংবা বনেদিবাড়ির পুজো, সন্ধিপুজোর শেষে উৎসবের প্রায় শেষ মুহূর্তে আনন্দ ভাগ করে নিতে ঢল নেমেছে রাস্তায়। সকালে পুষ্পাঞ্জলি, দুপুরে সন্ধিপুজোর পর দুপুরে খাওয়া দাওয়া শেষে মানুষজন চুটিয়ে আনন্দ করতে গা ভাসিয়েছেন পুজোয়। হেঁটে ঠাকুর দেখার সঙ্গে দেদার খাওয়া দাওয়া, আড্ডা, কার্যত উৎসবমুখর বাঙালি। আলিপুর আবহাওয়া দফতর ইতিমধ্যেই নবমী থেকেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। অষ্টমীর দুপুরেই কলকাতার বিভিন্ন অংশে বৃষ্টিও হয়েছে। তারপরেও পূর্বাভাস উপেক্ষা করেই উত্তরের সন্তোষ মিত্র স্কোয়ার, শ্রীভূমি, টালা প্রত্যয় থেকে দক্ষিণের ত্রিরাযা, চেতলা অগ্রণী, সুরচি সংঘ থেকে বেহালার পুজো, নিউটাউন থেকে সল্টলেকের বিভিন্ন ব্লকের পুজো শুধুই মানুষ আর মানুষ।
এদিকে নিরাপত্তার কারণে ত্রিধারার লাইভ পারফর্মম্যান্স বন্ধ করেছে পুলিশ।