
এশিয়া কাপ ফাইনালের নায়ক ক্রিকেটার তিলক বর্মাকে সম্বর্ধিত করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী বেবস্ত রেড্ডি। মুখ্যমন্ত্রী রেড্ডি তিলকের প্রশংসা করেছেন এবং তরুণ ব্যাটারের উপহার দেওয়া একটি ব্যাট নিয়ে মাঠে শটের অনুকরণে পোজ দিয়েছেন।
রাজ্যের ক্রীড়ামন্ত্রী ডাকিতি শ্রীহরি এবং বেশ কয়েকজন ক্রীড়া কর্মকাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এর আগে, সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিলক বর্মা পাকিস্তনের বিরুদ্ধে ফাইনালের হাইভোল্টেজ ম্যাচে তাঁর পারফরমেন্সের কথা তুলে ধরেছেন। ২২ বছর বয়সী এই খেলোয়াড় স্বীকার করেছেন যে তীব্র চাপের মধ্যে তাঁকে শান্ত থাকতে হয়েছিল। নিজেকে বারবার মনে করিয়ে দিচ্ছিলেন নিজের জন্য নয়।
বরং দেশের ১৪০ কোটি মানুষের জন্য ব্যাটিং করছেন তিনি।
