গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Sports মহিলা বিশ্বকাপে জয় দিয়ে সূচনা ভারতের

    মহিলা বিশ্বকাপে জয় দিয়ে সূচনা ভারতের

    0
    114
    ছবি সৌজন্যে : এক্স

    মহিলা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে স্বাগতিক ভারত।গুয়াহাটিতে শ্রীলঙ্কাকে ৫৯ রানে হারিয়ে টুর্নামেন্টে দারুণ সূচনা করেছে হরমনপ্রীত কৌররা।

    ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করলেও হঠাৎ ধসে পড়ে ভারতের ইনিংস।মাত্র ১১ বলে ৪ রানে ৪ উইকেট হারিয়ে ১২০ রানে ২ উইকেট থেকে ১২৪ রানে ৬ উইকেট হয়ে চাপে পড়ে যায় দলটি।স্পিনার ইনোকা রানাভিরা একাই নেন তিনটি উইকেট। তবে অমনজোত কৌর ৫৭ ও দীপ্তি শর্মার ৫৩ ১০৩ রানের জুটি দলকে বিপর্যয় থেকে উদ্ধার করে। শেষ দিকে স্নেহ রানা ১৫ বলে ঝোড়ো ২৮ রান যোগ করলে ভারত ৪৭ ওভারে সংগ্রহ দাঁড় করায় ৮ উইকেটে ২৬৯ রান।বৃষ্টির কারণে শ্রীলঙ্কার লক্ষ্য নির্ধারণ হয় ২৭১ রান।শুরুতে ৮২ রান পর্যন্ত ১ উইকেট নিয়ে ভালোভাবেই এগোচ্ছিল লঙ্কানরা। তবে অধিনায়ক চামারি আতাপাত্তুর ৪৩ বিদায়ের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। একপর্যায়ে ১৪০ রানে ৬ উইকেটে নেমে গিয়ে শেষ পর্যন্ত ৪৬তম ওভারে অলআউট হয় ২১১ রানে।ভারতের হয়ে দীপ্তি শর্মা ব্যাট হাতে হাফ-সেঞ্চুরির পর বল হাতে নেন ৩ উইকেট।স্নেহ রানা ও শ্রী চরাণি শিকার করেন দুটি করে উইকেট।

    ২২ হাজার ৮৪৩ দর্শকের উপস্থিতিতে জমজমাট ম্যাচে ভারতীয় মহিলাদের জয় উৎসব নতুন মাত্রা পায়। এই দর্শকসংখ্যা নারী বিশ্বকাপের গ্রুপ ম্যাচে সর্বকালের রেকর্ড।