৩ শতাংশ ডিএ বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মীদের

0
126
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
দুর্গাপুজো শেষের আগেই ৩ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করে কর্মীদের সুখবর দিয়েছে কেন্দ্র। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ্য ভাতা ৩ শতাংশ বৃদ্ধির অনুমোদন দিয়েছে।
দশমী এবং দীপাবলির মতো উৎসবের আগে এই মহার্ঘ্য ভাতায় খুশির হাওয়া কেন্দ্রীয় সরকারি কর্মচারী মহলে। এর ফলে মূল বেতন এবং পেনশনের হার ৫৫ শতাংশ থেকে বেড়ে ৫৮ শতাংশ পৌঁছবে। ২০২৫ থেকে বর্ধিত হারে ডিএ পাবেন তাঁরা। অর্থাৎ অক্টোবরের বেতনের সঙ্গে, জুলাই, অগাস্ট এবং সেপ্টেম্বরের বকেয়াও দীপাবলির ঠিক আগে পেয়ে যাবেন তাঁরা। এই সিদ্ধান্তের ফলে প্রায় ১ কোটি ১৫ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগী উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।
এই বর্ধিত ভাতা সপ্তম বেতন কমিশনের আওতাধীন সব কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পাবেন। সেই সঙ্গে পাবেন পেনশনবোঘী এবং পারিবারিক পেনশনভোগীরা।